বেগুনের যত গুন.... !





বেগুন অামাদের দেশে বেস জনপ্রিয়  সবজি, অন্য সকল সবজির থেকে বেগুনের কদর একটু বেশী।
আসুন, জেনে নিই, বেগুনের কত গুণ--
১.বেগুন যদি পোড়া হয়, তাহলে তো সোনায় সোহাগা। গুণে ভরা বেগুনপোড়া। পান্তাভাতের সাথে বেগুনপোড়া খেলে দারুন উপকার। ১০০ গ্রাম বেগুনে রয়েছে-০.৮ গ্রাম খনিজ, ১.৩ গ্রাম আঁশ, ১.৮ গ্রাম আমিষ, ২.২ গ্রাম শর্করা, ২৮ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন, ০.১২ মিলিগ্রাম ভিটামিন বি-১, ০.০৮ মিলিগ্রাম ভিটামিন বি-2, এবং ৫ মিলিগ্রাম ভিটামিন-সি।
২.কচি বেগুন পুড়িয়ে তাতে একটু গুড় মিশিয়ে খালি পেটে খেলে ম্যালেরিয়ার প্রকোপ কমতে পারে, লিভারও ভাল রাখে।
৩.একটা বেগুন পুড়িয়ে এর সাথে মধু মিশিয়ে সন্ধ্যার সময় খেলে রাতে ভালো ঘুম হবে আপনার, সন্দেহ নেই।
৪.প্রতিদিন বেগুনপোড়ায় যদি একটু হিং ও রসুন মিশিয়ে খাওয়া যায়, তাহলে গ্যাসের সমস্যা কমতে পারে।
৫. উচ্চমাত্রার আঁশযুক্ত সবজি হওয়ায় রক্তে সুগার ও গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে বেগুন।
৬. কোলেস্টেরলের মাত্রা কমায় বেগুন। তাছাড়া, রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। তাই, হৃদরোগের ঝুঁকি কমায় বেগুন।
৭.বেগুনে বিদ্যমান পটাশিয়াম, ভিটামিন-ই ও ভিটামিন-কে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখে।
৮.বেগুনে রয়েছে রিবোফ্ল্যাভিন। তাই জ্বরের পর মুখ ও ঠোঁটের কোণে এবং জিভে ঘা হতে দেয় না বেগুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Jarda Recipe

Mia Khalifa adult film star.....