পোস্টগুলি

অাসছে বিনা কাগজের ডাক টাকা.....

ছবি
বর্তমানে নগদ টাকা লেনদেনের পাশাপাশি মোবাইল ব্যাংকিং এর মত ডিজিটাল লেনদেনের ব্যবহারও বেড়েছে অনেক। টাকার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান গ্যাপ পুরণে বিনা কাগজে ‘ডাক টাকা’র লেনদেন শুরু করেছে ডাক বিভাগ। একে ‘কার্যকর উদ্যোগ’ হিসেবে আখ্যা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দেশব্যাপী প্রচলিত ডাক সেবার ধারাকে ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ডাক অধিদপ্তরের বিশাল নেটওয়ার্ক কাজে লাগাতে সম্ভাব্য সব কিছু করতে সরকার বদ্ধপরিকর। আজ রবিবার (১৭ নভেম্বর) ঢাকায় ডাক অধিদপ্তর মিলনায়তনে ডাক টাকা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পৃথিবী একটি জটিল সময় পার করছে। সারা দুনিয়া বদলাচ্ছে, সভ্যতার পরিবর্তন হচ্ছে। বাংলাদেশে বিনা কাগজে প্রতিদিন প্রায় মোবাইল ব্যাংকিংয়ে ১১শ’ চল্লিশ কোটি টাকা লেন-দেন হচ্ছে। বাংলাদেশের মোবাইল ফিনান্সিং সারা দুনিয়ায় একটি অনন্য দৃষ্টান্ত। উল্লেখ্য, ব্যাংক হিসাব ছাড়াই মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটার একটি সরকারি সেবাই হচ্ছে ‘ডাক টাকা’। এই সেবা পেতে ডাকঘরে গিয়ে মোবাইল নম্বর ব্যবহার করে ২ টাকা দিয়ে প্...

ভালো অাছি ভালোবাসা নিয়ে ...

ছবি
ভালবাসা সম্ভবত পৃথিবীর সবচেয়ে দুর্লভ আর আকাঙ্খিত একটি আবেদন। ঠিক কবে ভালবাসার উৎপত্তি তা জানা সম্ভব না হলেও এতটুকু ভেবে নেয়া যায়যে এর ইতিহাস বিবর্তনের চেয়েও আদিম ও পুরোনো। প্রাণীজগতের অন্যান্য সব প্রাণের মাঝে ভালবাসা পরিলক্ষিত হলেও মানুষ যেভাবে একে জীবন ও প্রেরণার অনুষঙ্গ করেছে তা আর কেউ পারেনি। ভালবাসা নামের এই অজানা অদেখা আর চাপা কষ্টের সেই অব্যাক্ত অনুভুতিকে মহিমান্বিত করতেই নাকি প্রতি বছরের একটি বিশেষ দিনকে ঘোষণা করা হয়েছে ‘ভ্যালেন্টাইন্স ডে’ যার বাংলায় মানে দাঁড়ায় ভালবাসা দিবস। পাশ্চাত্যের ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ১৪ ফেব্রুয়ারি, মানে ঠিক ফাল্গুনের ২য় দিনটিতে। আমার মতো অনেকেই বলে অত ভালবাসা দিবসের প্রয়োজন কি? প্রতিটি দিন হোক ভালবাসা দিবস। একটু খোঁজ নিলেই দেখা যাবে, এরও এক পুরোনো ইতিহাস আছে?কেন এই ‘ভ্যালেন্টাইন্স ডে’ ? আর কবে থেকেই এই দিবসের এর শুরু ? কেই বা ছিলেন ভ্যালেন্টাইন ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে হলে ইতিহাসের পথে পেছনে হাঁটতে হবে কয়েক শতাব্দী। ভালবাসা দিবসকে কেন্দ্র করে অনেক গল্পই প্রচলিত আছে। আজ ভালবাসা দিবসের সবচেয়ে প্রচলিত দুটো গল্পের সঙ্গে সবাইকে পরিচয় করি...

এল বসন্ত অফুরন্ত ভালোবাসা নিয়ে ...!

ছবি
এবার পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস একই দিনে উদযাপন হতে যাচ্ছে। এজন্য ফুলচাষিদের মধ্যে বাড়তি তোড়জোড় শুরু হয়েছে। এছাড়া কয়েকদিন পরেই আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালির এ তিন দিবস উদযাপনে ফুলের বিকল্প কিছু নেই। তাই ফেব্রুয়ারিতে ব্যাপক হারে থাকে ফুলের চাহিদা। ফুলকেন্দ্রিক এই দিবসগুলো সামনে রেখে সারাদেশে ফুলের চাহিদা মেটাতে রাত-দিন এক করে কাজ করছেন সাভারের বিরুলিয়ার 'গোলাপ গ্রামে'র ফুল চাষিরা। প্রতিবছর বিভিন্ন উৎসবে দেশের এক তৃতীয়াংশ ফুলের চাহিদা পূরণ করে আসছে সবুজ-লালে ঘেরা ১১.৬৪ বর্গমাইলের এই গ্রামটি। বিরুলিয়ার গোলাপ গ্রামের মাঠে মাঠে এখন শুধু ফুল আর ফুল। গোলাপ, জারবেরা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুলের সমাহার ক্ষেতে ক্ষেতে। এই তিন দিবসকে সামনে রেখে এবারে এই গ্রামের প্রায় ৩শ' ফুল চাষি মোট আড়াই কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। ফুল উৎপাদন ও ফুল বিক্রি দেখতে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামে গিয়ে ফুল চাষিদের চরম ব্যস্ততার চিত্র দেখা গেছে। দম ফেলানোর ফুরসত নেই তাদের। শ্যামপুর, কমলাপুর, বাগ্মীবাড়ি ও সাদুল্লাহপুরসহ বিভিন্ন গ্র...

ভুতুড়ে শহর চীনের উহান

ছবি
পুরো চীন আজ প্রাণহীন, ভূতুড়ে শহর, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি যোগাযোগ ব্যবস্থাও... চীনের মহাপ্রাচীরগুলো বন্ধ হয়ে গেছে অনেক আগেই। মহানগরীগুলো এখন ভূতুড়ে শহর। কোথাও কোনো কোলাহল নেই। নেই কোনো ব্যস্ততা। প্রাণঘাতী করোনাভাইরাস পুরো চীনে ছড়িয়ে পড়ায় দেশটিতে এখন শুধু ঘরবন্দি হয়ে সময় পার করতে হচ্ছে নাগরিকদের। দেশটির ৩১টি প্রদেশেই ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় এমনকি সমস্ত যোগাযোগব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। বিদেশি শিক্ষার্থী ও নাগরিকদেরও ঘর থেকে বাহির হতে দেয়া হচ্ছে না। ভাইরাসের কেন্দ্রস্থল চীনের উহান শহরে স্থানীয় সরকার বাস, ট্রেন, বিমান সব বন্ধ করে দিয়েছে। দোকানপাট বন্ধ। মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে শীতকালীন ছুটি। ফলে ক্যাস্পাস ফাঁকা, উহান শহরটা একদম জনশূন্য। আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে সবার মাঝে। সিএনএনের খবরে বলা হয়েছে, এ ভাইরাসে এখন পর্যন্ত ২১৩ জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৯০০০ ছাড়িয়ে গেছে। এদিকে মহামারি আকারে ছড়িয়ে পড়া চীনের প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ৩...

মিজানুর রহমান অাজহারী ফেজবুকে ভাইরাল ছবির দৃশ্য নিয়ে কথা।

ছবি
মিজানুর রহমান আজহারী ‘তাফসিরুল কোরআন’ মাহফিল স্থগিত করে গবেষণার কাজে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দিলেও হঠাৎ করে তার সমালোচনা শুরু হয়েছে এক বিলাসবহুল গাড়ি নিয়ে। সম্প্রতি আজহারীর গাড়ি চালানোর কিছু দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ছবিতে দেখা যায়, মিজানুর রহমান আজহারী একটি 'বেন্টলি' গাড়ি চালাচ্ছেন। এই গাড়ির বাজারমূল্য আনুমানিক ৫ কোটি টাকা। ছবিগুলো বিভিন্ন ফেজবুক পেজে ছড়িয়ে বলা হচ্ছে, দেশে কোটি কোটি টাকা কামিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেই মালয়েশিয়ায় চলে গেছেন আজহারী। প্রশ্ন ছোড়া হচ্ছে, ইসলামের একজন দাঈ হয়ে মালয়েশিয়ায় কি করে এতো দামি গাড়ি কেনেন আজহারী? মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সা:) ও সাহাবাদের ত্যাগি ও সাদাসিধে জীবনের কথা বলে মালয়েশিয়ায় কি তিনি বিলাসবহুল জীবনযাপন করছেন? ফেসবুকে আজহারীভক্তদের সঙ্গে তার বিরোধীরা তুমুল বাকবিতণ্ডায় মেতেছেন। তবে জানা গেছে, ছবিগুলো তার সম্প্রতি তোলা নয়ও বলে জানা গেছে। ওই বিলাসবহুল গাড়ি আজহারীর নয় এবং তিনি মালয়েশিয়ায় গিয়ে এ গাড়ি চালাননি। মূলত এ গাড়িটি আজহারী চালিয়েছেন সিঙ্গাপুরে। আর গাড়ির মালিকের নাম সাহিদুজ্জামান টরিক। সাহি...

করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি সারা পৃথিবী...!

ছবি
বিশ্বের প্রতিটি দেশে করোনা সংক্রমণ ঘটবে...! সবেমাত্র চীনের বাইরে ছড়িয়ে পড়া শুরু হয়েছে করোনা ভাইরাস বা কভিড-১৯। এর ফলে পৃথিবীর প্রতিটি দেশে এই ভাইরাসের সংক্রমণ ঘটবে। চীনের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা আগামী এপ্রিলের মধ্যে এই ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনার প্রত্যাশা করলেও, এমন ভয়াবহ সতর্কতা উচ্চারণ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. ডালি ফিশার। এর আগে হংকংয়ের জনস্বাস্থ্য বিষয়ক মেডিসিনের চেয়ারম্যান প্রফেসর গাব্রিয়েল লিউং সতর্কবার্তায় বলেছেন, করোনা ভাইরাসে বিশ্বে মারা যেতে পারেন সাড়ে চার কোটি মানুষ। আক্রান্ত হতে পারেন বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৬০ ভাগ। তিনি বলেছেন, বিভিন্ন দেশের সরকারকে অবশ্যই এই ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করতে হবে। তার সতর্কবার্তায় আরো বলা হয়েছে, যদি শতকরা এক ভাগ মানুষও মারা যায় তাহলেও মারা পড়বেন কয়েক কোটি মানুষ। বর্তমানে বিশ্বে মোট জনসংখ্যা ৭০০ কোটিরও বেশি। এর অর্থ হলো বর্তমান হারে যদি এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে এতে আক্রান্ত হবেন কমপক্ষে ৪০০ কোটি মানুষ। প্রফেসর লিউংয়ের মতে, যদি শতকরা এক ভাগ মানুষও মারা যায়, তাহলে এতে মারা যাবেন কমপক্ষে সাড়...

করোনাভাইরাস ঠেকাতে ড্রোন দিয়ে...!

ছবি
করোনাভাইরাস ঠেকাতে ‘কথা বলতে পারা’ ড্রোন ব্যবহার শুরু...! মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে চীন। এবার জানা গেছে, ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কথা বলতে সক্ষম ড্রোন ব্যবহার করছে দেশটি। যেসব নাগরিক মাস্ক পরেননি এবং নিষেধাজ্ঞা না মেনে ঘরের বাইরে বেরিয়েছেন তাকে বকা দিয়ে সতর্ক করবে এসব ড্রোন। নাগরিকদের সতর্ক করে এসব ড্রোন বলছে, 'তাড়াতাড়ি মাস্ক পরো।' হ্যাঁ তোমাকেই বলছি, 'নিষেধাজ্ঞা অমান্য করে বাইরে বের হয়েছে কেন?' করোনাভাইরাস ঠেকানোর অংশ হিসেবে ওষুধ ছিটিয়ে দিতেও চীন ড্রোন ব্যবহার করছে। এরমধ্যে এক সপ্তাহেই হাসপাতাল নির্মাণ করে সারাবিশ্বকে চমকে দিয়েছিল চীন। এক সপ্তাহে ওই হাসপাতাল নির্মাণের পর আরও কয়েকটি হাসপাতাল নির্মাণ করছেন চীন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়ার পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জনের। এ ভাইরাসে এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সত্যিই কি মাস্ক পরে করোনাভাইরাস ঠেকানো যায়? এমন প্রশ্নও রয়েছে অনেকের মুখে। বিশ্বের বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্য...