পোস্টগুলি

ক্যাকটাস কি?

ছবি
ক্যাকটাসের আদি নিবাস হলো আমেরিকা। এটি মরুভূমির গাছ। ক্যাকটাসের নামকরণ করেছিলেন উদ্ভিদবীদ ক্যারোলাস লিনিয়াস।  প্রথমে গ্রিক শব্দ ‘ক্যাকটোস’ পছন্দ করলেও পরে এর নাম ‘ক্যাকটাস’ রাখা হয়। এর অর্থ হলো ‘কাঁটায় ভরা’। ক্যাকটাসের কাঁটাগুলো এর আত্মরক্ষার হাতিয়ার। কাঁটার ভয়ে কোনো প্রানী এর ক্ষতি করতে পারেনা। ঘরের ভেতরেই ক্যাকটাস চাষ করা যায়। ঠিক মত যত্ন করতে পারলে এক একটি ক্যাকটাস গাছকে প্রায় ২৫০ বছর পর্যন্ত বাঁচিয়ে রাখা সম্ভব! ক্যাকটাস গাছ দীর্ঘজীবী হলেও এর ফুল মাত্র দুই একদিনের মধ্যেই ঝরে পড়ে। টবে লাগানোর উপযোগী ক্যাকটাস বিশ্বে প্রায় ২৫০০ এর বেশি প্রজাতির ক্যাকটাস আছে। আমাদের দেশে টবে লাগানোর উপযোগী কয়েকটি ক্যাকটাস হলো একাইনো ক্যাকটাস,এপিফাইলাম, নিপল ক্যাকটাস,সেরেয়াস, গোল্ডেন ব্যারেল, ওল্ড লেডি,মাদার-ইন-ল-চেয়ার,সেরিয়াস, ফণীমনসা ইতাদি। ক্যাকটাসের যত্ন বাগানে ক্যাকটাস গাছ না লাগানোই ভালো। বৃষ্টি হলে মাটির আর্দ্রতা বেড়ে যায়। তখন গাছের গোড়া পচে পচে যেতে পারে। বাগানে ক্যাকটাস রোপন করতে চাইলে মাটি দিয়ে একটু উঁচু করে নিন। এরপর সেখানে ক্যাকটাস গাছ লাগিয়ে...

মানবতা ধর্মের থেকে বড়.....!

ছবি
৩০০ জনকে বাঁচিয়ে মার্কিন পুরস্কার পেলেন নাইজেরীয় ইমাম। (মনবতা ধর্মের থেকে বড়ো) ইমাম আবুবকর আবদুল্লাহি। ৮৪ বছর বয়সী নাইজেরিয়ান ইমামকে মার্কিন যুক্তরাষ্ট্র ১ম ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা পুরস্কার’ দিয়েছে। যিনি নিজেকে ঝুঁকিতে ফেলে মধ্য নাইজেরিয়ার নাঘার ইয়েলওয়া গ্রামের খ্রিস্টানদের আশ্রয় ও সুরক্ষা দিয়েছেন। ২০১২ সালের জুনে তিনি এমন মহৎ কাজ করে ৩০০ খ্রিস্টানের জীবন রক্ষায় এগিয়ে আসেন। খবর আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটের। এতে বলা হয়, ইমাম আবুবকর আবদুল্লাহি অন্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদের রক্ষা করার জন্য নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। নিজের জীবন ঝুঁকিপূর্ণি জেনেও তিনি তাদের রক্ষা করেন। তার হস্তক্ষেপ না হলেও তারা নিশ্চিতভাবে মৃত্যুমুখে পতিত হতো। আরও বলা হয়, বিপদ দূর করতে ইমাম আবদুল্লাহর সাহসী প্রচেষ্টা এবং আন্তঃধর্মীয় সমঝোতায় তার ধর্মীয় ইতিহাস ও শান্তি রক্ষায় তার প্রাণাধিক চেষ্টা অনন্য নজির হয়ে থাকবে। বুধবার (১৭ জুলাই) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। পুরস্কারটি বিশ্বব্যাপী ধর্মীয় স্বাধীনতার ব্যতিক্রমী উদ্যোগকে মর...

লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ।

ছবি
এটা কারো মনগড়া কথা নয়। জনপ্রিয় সার্চইঞ্জিন গুগলই বলছে এমন কথা। সেখানে গিয়ে ‘লিওনেল মেসি ইডুকেশন’ লিখে সার্চ করলেই আসছে লিওনেল মেসি স্টাডি ইন এ প্রাইমারী স্কুল অব বাংলাদেশ। তবে এ ঘটনা নিশ্চয়ই সত্য নয়। কেননা মাত্র ১৩ বছর বয়সে আর্জেন্টিনা ছেড়ে স্পেনের বার্সেলোনায় পাড়ি জমিয়েছিলেন এই তারকা ফুটবলার। তার আগে নিজের জন্মস্থান রোজারিওর হেরাস ফর এলিমেনটারি স্কুলে প্রাথমিক পড়াশুনা শেষ করেন তিনি। ধারণা করা হচ্ছে হ্যাকারদের দ্বারাই প্রভাবিত হয়ে এমন ফলাফল দেখাচ্ছে গুগল।

গোপন কথা শিনছে গুগল........

ছবি
গুগল অ্যাসিস্ট্যান্টের সঙ্গে গ্রাহকদের আলাপচারিতার এক হাজারেরও বেশি সাউন্ড রেকর্ডিং ফাঁস হয়েছে বলে জানিয়েছে গুগল। নিজেদের এক সহযোগীর মাধ্যমে এই রেকর্ডিংগুলো বেলজিয়ান এক সংবাদ সাইটের কাছে ফাঁস হয়েছে বলে বৃহস্পতিবার স্বীকার করেছে মার্কিন ওয়েব জায়ান্টটি। নিজেদের স্মার্ট অ্যাসিস্ট্যান্টগুলোর জবাব উন্নত করতে অ্যামাজন আর গুগলের মতো প্রতিষ্ঠানগুলো এসব অডিও রেকর্ড নিয়ে থাকে। তবে এগুলো গোপন রাখার কথা। বেলজিয়ান সাইট ভিআরটি'র দাবি এক ঠিকাদার তাদের কাছে এই সাউন্ড ক্লিপগুলোর নমুনা পাঠিয়েছে যা থেকে তারা ক্লিপগুলোতে থাকা কণ্ঠ শুনে কয়েকজনকে শনাক্তও করতে পেরেছে। কেউ যখন গুগল অ্যাসিস্ট্যান্টকে 'ওকে গুগল' বলে তারপর যে ধরনের আলাপচারিতা হয় সেগুলো গুগলের সংগ্রহে থাকে, এমন ক্লিপগুলো নিয়ে ভিআরটি পরীক্ষাও করেছে। এসব আলাপচারিতার মধ্যে কিছু মানুষের ঠিকানাও পাওয়া যায়। ওই সাইটের সঙ্গে কথা বলে সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি'র প্রতিবেদনে বলা হয়, আলাপচারিতাগুলোর মধ্যে এক হতাশ নারী ও কয়েকজন অসুস্থ মানুষের কথাও পাওয়া গিয়েছে। গুগলের সার্চবিষয়ক পণ্য ব্যবস্থাপক ডেভিড মোনসিজ ব...

কল্লাকাটা নিয়ে অাতংক

ছবি
কল্লাকাটা বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, বিষয়টি পুরোপুরি গুজব। আমাদের কাছে এধরণের কোনো অভিযোগ আসেনি। তবে কোনো এলাকায় সন্দেহজনক নতুন লোক দেখলে নিকটস্থ পুলিশকে জানানোর জন্যও তিনি এলাকাবাসীর প্রতি আহবান করেন। বিষয়টি পুরোপুরি গুজব দাবি করে পুলিশ কর্মকর্তারা তাদের ফেসবুক পেজে একাধিক স্ট্যাটাস পোষ্ট করেছেন। অপরদিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান এধরনের আজগুবি গুজবে কান না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।

কাঁকরোল সবজি হিসেবে স্বাস্থ্যের জন্য উপকারী...!

ছবি
গ্রামবাংলার মানুষের কাছে অতি পরিচিত  বর্ষা মৌসুমে কাঁকরোল। সবজি হিসেবে কাঁকরোল অনেকের কাছে পরিচিত হলেও  কাঁকরোল সম্পর্কে বা এর পুষ্টি গুন অামরা খুব কমই জানি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, কাঁকরোলের পুষ্টি উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এবং ক্যান্সার কোষের সংখ্যা বৃদ্ধিকে ধীর গতির করতে পারে। এতে নির্দিষ্ট একটি প্রোটিন থাকে, যা ক্যান্সার কোষের বৃদ্ধিকে প্রতিহত করতে পারে। এজন্যই কাঁকরোলকে স্বর্গীয় সবজি বলা হয়। অ্যানেমিয়া কমাতে পারে কাঁকরোল। এতে প্রচুর আয়রন থাকার পাশাপাশি ভিটামিন সি ও ফলিক এসিডও থাকে। এ কারণে নিয়মিত এটি খেলে অ্যানেমিয়া কমানো সম্ভব হয়। যাদের কোলেস্টেরলের মাত্রা বেশি তারা কাঁকরোল খেতে পারেন। এটি উচ্চমাত্রার কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। হার্টের নানা অসুখ প্রতিরোধ করে কাঁকরোলে থাকা উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট। এটি কার্ডিওভাস্কুলার রোগ প্রতিরোধে সাহায্য করে। সক্রিয় জীবনযাপনের পাশাপাশি কাঁকরোল খাওয়া হৃদস্বাস্থ্যের জন্যও উপকারী। দৃষ্টিশক্তির উন্নতি ঘটায় বা প্রখর করে কাঁকরোল। চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ভিটামিন,বিটাক্যারোটিন ও...

ডায়াবেটিস ডায়েট মেনে খাদ্য খান।

ছবি
ডায়াবেটিস হলে শ্চিন্তা নয় উচিত কঠিন ডায়েট মেনে চলা। কিন্তু কেমন হবে তা? ডায়াবেটিস মানেই কিন্তু এই নয় খাবার থেকে বিরত থাকতে হবে। ডায়াটিশিয়ানদের মতে, ডায়েটের নিয়ম মেনে চললে সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখা যায়। রোগীও অনেকটা চাপমুক্ত থাকেন। খাওয়ার ধরন ডায়াবেটিক রোগীর আদর্শ ডায়েটের ৫০ শতাংশ হবে ফল ও সবজি। ২৫ শতাংশ কার্বোহাইড্রেট। বাকি ২৫ শতাংশ প্রোটিন। প্রোটিনের মধ্যে মাছ, চিকেন ও ডিম খাওয়া যেতে পারে। নিরামিশাষীদের জন্য পনির, সয়াবিন, ডাল থাকতে পারে। ডায়েটে টক দই থাকতেই হবে। সাধারণত এক জন ডায়াবেটিক রোগীর প্রয়োজন ১২০০-১৬০০ কিলো ক্যালরি। তবে রোগীর বয়স, লিঙ্গ, শরীরের গঠন, লাইফস্টাইলের ধরন, সুগার লেভেল এগুলোর উপরে নির্ভর করে ক্যালরি নির্ধারিত হয়। খেয়াল রাখতে হবে কোন সময়ে খাচ্ছেন, অনেক ক্ষেত্রে তা-ও গুরুত্বপূর্ণ। অনেক সময়েই চিকিৎসকরা নির্দিষ্ট সময়ে খাওয়ার কথা বলে থাকেন। বিশেষ করে যারা খাওয়ার সময়ে ইনসুলিন নেন, তাদের প্রতিদিন একই রকম রুটিন মেনে সময় ধরে খাওয়া উচিত। খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করার সঙ্গে-সঙ্গে প্রতিদিন ব্যায়ামও জরুরি। ভারী ব্যায়াম না করে আধঘণ্টা হাঁটতে পারেন। কী কী খাওয়া যাবে ন...